নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টু আজ ভোর সোয়া ৫টায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন) তার ছোট ভাই মিলন এই দু:সংবাদটি নিশ্চিত করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চিরকুমার ছিলেন। জামালপুরের দেওয়ানগঞ্জ গ্রামে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জানাযায়, দীর্ঘসময় তিনি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন। তার এই চিকিৎসাধীন সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধ আফজাল হোসেন পন্টি,প্রেসক্লাবের সদস্য ও ইনকিলাব পত্রিকার স্টাফ ফটো জার্নালিস্ট হাবিবুর রহমান শ্যামল ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ম্যানেজার মাসুম বিল্লাহসহ প্রেসক্লাবের কর্মচারীরা তার সকল বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখতেন।
গত ১০ সেপ্টেম্বর চিকিৎসা শেষে তিনি তার নিজ বাড়িয়ে যাবার ইচ্ছা প্রকাশ করলে তার বোন তাকে তাদের পৈত্রিক বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ নিয়ে যান।
দ্য প্রেস নিউজ/এসআর