শনিবার (১৯ সেপ্টেম্বর)
মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এসব সামগ্রী
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হোসেন বিপুলের কাছে
হস্তান্তর করা হয়।
সামগ্রী হস্তান্তরের সময়
খোরশেদ বলেন, দলীয় নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও জনকল্যাণমূলক
কর্মকাণ্ডে তারা পাশে থাকার চেষ্টা করছেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে
মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের
নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে আমরা দেশ ও দশের কল্যাণে
সর্বদা নিয়োজিত থাকব, ইনশাআল্লাহ।”
এ সময় সাবেক যুবদল নেতাকর্মীদের মধ্যে আনোয়ার মাহমুদ
বকুল, দিপু চৌধুরী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, জুয়েল রানা, সুমন ভূইয়া, রানা মুন্সী, মো. মিঠু, মো. মুসা, রাসেল আহম্মদ মনির, কুতুবউদ্দিন, মোহাম্মাদ আলম হোসেন, জামাল হোসেন, ফারুক, কবির
জিহাদি, খোকন গাজী, সোহেল,
আফজাল হোসেন ও শামীম হোসেন বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন