নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে
বিশেষ অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি,
সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে
পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, অভিযানে
অপহরণ মামলায় একজন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাতজন,
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, মাদকসেবনের
অভিযোগে একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়।
অপহরণ মামলায় গ্রেপ্তার
ব্যক্তি হলেন সোনারগাঁয়ের পরমেশ্বরদী এলাকার মনির হোসেন (৪৫)। সন্ত্রাসবিরোধী আইনের
মামলায় গ্রেপ্তার করা হয়েছে ভটেরকান্দি এলাকার মো. শওকত আলী প্রধানকে (৪৫)।
ফৌজদারি কার্যবিধির ১৫১
ধারায় গ্রেপ্তার করা হয়েছে মহজমপুর এলাকার জুম্মন মোল্লাকে (৪০)। এছাড়া মাদকসেবনের
অভিযোগে বন্দর থানার আন্দির পাড় এলাকার মো. আলমগীরকে (৩০) গ্রেপ্তার করা হয়।
ওয়ারেন্টভুক্ত হিসেবে
গ্রেপ্তার সাতজন হলেন—সাদিপুরের রাতুল হাসান (২৩), কলতাপাড়ার মো. মামুন,
সুখেরটেক এলাকার মো. আতাউর রহমান ওরফে আতু, চেংগাকান্দি এলাকার তুহিন (২৪), সাতভাইয়াপাড়ার
মোসা. নিহাদ, ইমানেরকান্দির মো. মাসুম (৩১) এবং
সাতভাইয়াপাড়ার মো. শাহিন (৩৬)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১১ জনকে প্রয়োজনীয়
আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন