আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস
Advertisement

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের নগর উন্নয়নকে আরও পরিকল্পিত ও সুশৃঙ্খল করতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) কাজ করবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। স্থানীয় মানুষের কাছে উন্নয়ন ও সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কথাও জানান তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর খানপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ একটি এলাকার নগর ব্যবস্থাপনা ও উন্নয়নকে একটি স্বতন্ত্র পরিকল্পনার আওতায় আনতেই এনডিএ গঠন করা হয়েছে। এর মাধ্যমে এ অঞ্চলের প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হবে।

জাকারিয়া তাহের সুমন বলেন, দীর্ঘদিন ধরে রাজউকের আওতাধীন এলাকা বিস্তৃত হলেও সে অনুযায়ী জনবল ছিল না। ফলে স্থানীয় পর্যায়ে সেবা দিতে বিভিন্ন সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এ কারণে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গাজীপুর ও নারায়ণগঞ্জের জন্য পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

রাজউকের সেবা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেবাব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। জমি বা ফ্ল্যাটের মিউটেশন হয়ে গেলে কিছু ক্ষেত্রে আগের মতো অতিরিক্ত অনুমোদনের জন্য রাজউকে যেতে হবে না বলেও জানান তিনি।

সেবার ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, রাজউকের বিভিন্ন কার্যক্রম ধীরে ধীরে ডিজিটাল করা হচ্ছে। পরিকল্পনা অনুমোদনের সময় কমিয়ে আনার লক্ষ্যেও কাজ চলছে। তার ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে রাজউকের সেবাব্যবস্থায় আরও পরিবর্তন দেখা যাবে।

এনডিএর কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, কর্তৃপক্ষ গঠনের আইন পাস হওয়ার পর এবার কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। নারায়ণগঞ্জের মানুষের সুবিধার কথা মাথায় রেখেই নতুন এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজউকের মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য পৃথক ও বিশেষায়িত পরিকল্পনা তৈরি করা হবে। সেই পরিকল্পনার ভিত্তিতেই নগরীর ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

এনডিএর বর্তমান সীমানা ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে কি না—সে বিষয়েও পর্যালোচনা চলছে বলে জানান গণপূর্তমন্ত্রী। তিনি বলেন, ফতুল্লা, সোনারগাঁসহ আশপাশের কয়েকটি এলাকা কর্তৃপক্ষের আওতায় আনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এনডিএ গঠনের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল এবং একটি নতুন কর্তৃপক্ষ গড়ে তুলতে প্রক্রিয়াগতভাবে সময় প্রয়োজন হয়। বর্তমানে কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সম্ভাব্য সম্প্রসারণ নিয়ে কাজ চলছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ সংশ্লিষ্টরা।

 দ্যা প্রেস নিউজ/এফজে

মন্তব্য করুন

  • সর্বশেষ

ফতুল্লায় দুই স্টাফ বাসে আগুন-ভাঙচুর, ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা

ফতুল্লায় দুই স্টাফ বাসে আগুন-ভাঙচুর, ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা

সোনারগাঁয়ে গ্রেপ্তারের একদিন পরই জামিনে মুক্ত কৃষকদল নেতা

সোনারগাঁয়ে গ্রেপ্তারের একদিন পরই জামিনে মুক্ত কৃষকদল নেতা

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ যুবক আটক

ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ যুবক আটক

তিন ছাত্রের প্রাণহানির পর সোনারগাঁয়ে স্কুলে দুই দফা হাজিরা নির্দেশ

তিন ছাত্রের প্রাণহানির পর সোনারগাঁয়ে স্কুলে দুই দফা হাজিরা নির্দেশ

হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা

হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন

আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন

তিন নদীর মোহনায় তেল চুরির অভিযোগ

তিন নদীর মোহনায় তেল চুরির অভিযোগ

নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিকেএমইএ’র উদ্যোগ

নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিকেএমইএ’র উদ্যোগ

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার