আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির favicon ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর favicon সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড favicon এইচএসসির ফলাফলে ছেলেদের পেছনে ফেলল মেয়েরা favicon বাংলাদেশকে ঘিরে জাপানের বড় প্রত্যাশা, আলোচনায় বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ favicon ডেঙ্গুর ভয়াবহ থাবা, এক দিনে আরও ১১ মৃত্যু favicon নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ favicon আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’, মনে রেখো, আমি বাংলাদেশ favicon আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট favicon ইনানীতে ১০ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের হোটেলে ফের আগুন favicon তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে, খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের
Advertisement

মাসে ৬০ লাখ আয়, ব্যাংকে ছিল কোটি টাকা,নোবেলের জীবনে কেন এলো বেহিসাবি সময়!

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’-য় তৃতীয় স্থান অর্জন করে আলোচনায় আসেন বাংলাদেশের সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। প্রতিযোগিতার মঞ্চে নজর কাড়ার পর মৌলিক গান ও চলচ্চিত্রের গানেও নিজের পরিচিতি তৈরি করেন তিনি। তবে সংগীতের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড নিয়ে বিতর্কেও জড়িয়েছেন এই শিল্পী।

ক্যারিয়ারের শুরুর দিকে বিপুল অর্থ ও জনপ্রিয়তা পাওয়ার কথা জানিয়ে নোবেল বলেছেন, একসময় মাসে ৪০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত আয় করতেন তিনি। এমনকি তার ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকা জমা ছিল বলেও দাবি করেছেন এই গায়ক।

সম্প্রতি নিজের অতীতের সেই সময়ের কথা বলতে গিয়ে নোবেল জানান, অল্প বয়সে এত অর্থ ও খ্যাতি পাওয়ার মতো মানসিক প্রস্তুতি তার ছিল না। বিপুল অর্থই একপর্যায়ে তাকে বেপরোয়া ও বেখেয়ালি জীবনের দিকে ঠেলে দেয়।

নোবেলের ভাষ্য, ‘সারেগামাপা’য় জনপ্রিয়তা পাওয়ার পর খুব দ্রুত তার হাতে অর্থ আসতে শুরু করে। তখন তার বয়স মাত্র ২৪-২৫ বছর। অল্প বয়সে এত টাকা পাওয়ায় নিজেকে সামলে রাখতে পারেননি তিনি।

নিজের সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে নোবেল বলেন, ‘আমি সারেগামাপায় যখন জনপ্রিয়তা পাই, দুহাতে টাকা আসতে থাকে। মাসে এমনও হয়েছে, ৪০-৫০, এমনকি ৬০ লাখও পেতাম। অল্প বয়সী আমি, তখন মাত্র ২৪-২৫ বছর। এত টাকা আমাকে অস্থির করে তোলে। নিজেকে ধরে রাখতে পারিনি। বেখেয়ালি জীবনে জড়িয়ে পড়ি। টাকা আমার মাথা খারাপ করে তোলে।’

শুধু মাসিক আয়ের কথাই নয়, একসময় তার ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকা ছিল বলেও দাবি করেছেন নোবেল। ওই সময় নিজের বয়স ও আর্থিক অবস্থার কথা স্মরণ করে তিনি বলেন, ‘এমন সময় ছিল, ব্যাংকে কয়েক কোটি টাকা ছিল। কোটি টাকা থাকলে ওই বয়সে মাথা ঠিক থাকে।’

তবে নোবেলের সংগীতযাত্রার শুরু ‘সারেগামাপা’ দিয়ে নয়। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল তার। বাবার কিনে দেওয়া ক্যাসেট শুনে আইয়ুব বাচ্চু, জেমস ও হাসানের গান গাইতেন তিনি। সেসব গান শুনেই ধীরে ধীরে সংগীতের প্রতি গভীর আগ্রহ তৈরি হয়।

পরবর্তী সময়ে ২০১৬ সালে সংগীতকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন নোবেল। গড়ে তোলেন ব্যান্ড এবং নিয়মিত সংগীতচর্চা শুরু করেন। কোনো ওস্তাদের কাছে প্রাতিষ্ঠানিকভাবে সংগীতের তালিম না নিলেও নিজের চেষ্টায় গান শেখা ও অনুশীলন চালিয়ে যান তিনি।

এরপর ভারতের জনপ্রিয় সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় অংশ নেওয়ার সুযোগ আসে। প্রতিযোগিতার মঞ্চে তার পরিবেশনা দর্শক-শ্রোতাদের নজর কাড়ে। শেষ পর্যন্ত তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন এই শিল্পী।

‘সারেগামাপা’র পর নোবেলের সামনে খুলে যায় পেশাদার সংগীতের নতুন দরজা। মৌলিক গান প্রকাশের পাশাপাশি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দেন তিনি। অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন।

তবে সংগীতের এই সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছেন নোবেল। তার আচরণ, জীবনযাপন ও বিভিন্ন বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

নোবেল এখন বলছেন, সেই সময়ের জীবন থেকে তিনি অনেকটাই সরে এসেছেন। গত ১০ মাসে তার জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন এই গায়ক। বিশেষ করে ছেলে জন্মের পর তার জীবনযাপনে পরিবর্তন আরও স্পষ্ট হয়েছে।

বর্তমানে গান এবং সন্তানকে ঘিরেই তার ব্যস্ততা বলে জানিয়েছেন নোবেল। অতীতের ভুল ও বেখেয়ালি জীবন থেকে শিক্ষা নিয়ে এখন সংগীতকে কেন্দ্র করে নতুনভাবে এগিয়ে যেতে চান তিনি।

একসময় যে বিপুল অর্থ ও খ্যাতি তাকে অস্থির করে তুলেছিল, সেই সময়ের দিকে ফিরে তাকিয়ে নোবেল এখন উপলব্ধি করছেন—সাফল্য পাওয়ার পাশাপাশি সেই সাফল্য ধরে রাখার জন্য মানসিক প্রস্তুতিও জরুরি।


দ্যা প্রেস নিজ/এসআর   


 

মন্তব্য করুন

  • সর্বশেষ

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন