রহস্য, পরিবার আর সত্য গোপনের লড়াই নিয়ে আবারও পর্দায় ফিরছেন অজয় দেবগন। বহুল আলোচিত থ্রিলার ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ নিয়ে এবার দর্শকদের সামনে আসছে বিজয় সালগাঁওকর ও তার পরিবারের গল্পের শেষ অধ্যায়। আগামী ২ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সোমবার
(২৪ আগস্ট) সামাজিক মাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে মুক্তির বিষয়টি
নিশ্চিত করেন অজয় দেবগন।
পোস্টারে লেখা রয়েছে, সত্যসহ
সবকিছুর
আগে পরিবার যা নতুন কিস্তির
গল্প নিয়ে দর্শকদের কৌতূহল
আরও বাড়িয়ে দিয়েছে।
দৃশ্যম
৩ দ্য কনক্লুশন পরিচালনা
করছেন অভিষেক পাঠক। সিনেমাটিতে আবারও কেন্দ্রীয় চরিত্র বিজয় সালগাঁওকরের ভূমিকায়
দেখা যাবে অজয় দেবগনকে।
আগের
দুই কিস্তির পরিচিত মুখ টাবু, শ্রিয়া
শরণ ও রজত কাপুরও
থাকছেন নতুন সিনেমায়। তবে
এবার ফ্র্যাঞ্চাইজিতে নতুন সংযোজন হিসেবে
যুক্ত হয়েছেন প্রকাশ রাজ ও জয়দীপ
আহলাওয়াত।
সিনেমাটির
শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে
চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। নির্মাতাদের প্রত্যাশা,
সিরিজের শেষ অধ্যায় হিসেবে
‘দৃশ্যম ৩’ দর্শকদের জন্য
আরও বড় চমক নিয়ে
আসবে।
২০১৫
সালে মুক্তি পাওয়া দৃশ্যম বক্স অফিসে ব্যাপক
সাড়া ফেলেছিল। এরপর ২০২২ সালে
মুক্তি পাওয়া দৃশ্যম ২ আরও বড়
সাফল্য অর্জন করে। মালয়ালাম ভাষার
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি থেকে নির্মিত হিন্দি
সংস্করণটি রহস্য ও থ্রিলারপ্রেমী দর্শকদের
মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।
হিন্দি দৃশ্যম সিরিজের তৃতীয় কিস্তির মাধ্যমে বিজয় সালগাঁওকরের গল্পের
সমাপ্তি টানার কথা থাকলেও মালয়ালাম
মূল ফ্র্যাঞ্চাইজির যাত্রা থেমে থাকছে না।
মোহনলাল অভিনীত মালয়ালাম ‘দৃশ্যম ৩’ মুক্তির পর
এর চতুর্থ কিস্তি নিয়েও কাজ শুরুর ঘোষণা
এসেছে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন