বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের তারকাখ্যাতির পাশাপাশি তার ভদ্র ও আন্তরিক আচরণের গল্পও প্রায়ই শোনা যায়। এবার শাহরুখের এমনই এক স্মরণীয় অভিজ্ঞতা তুলে ধরলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান।
সম্প্রতি
একটি পডকাস্টে হিনা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একবার বিমানে শাহরুখ খানের
পাশের সিটে বসার সুযোগ হয়েছিল তার। সে সময় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ারের
বয়স মাত্র দেড় বছর। তখন তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’-এ কাজ করছিলেন।
হিনা
খানের ভাষ্য, বিমানে ওঠার পর তিনি দেখেন শাহরুখ খান ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছেন।
একপর্যায়ে কফি পান করার জন্য শাহরুখ চোখ খুললে তার সঙ্গে একটি ছবি তোলার ইচ্ছার
কথা জানান হিনা।
জবাবে
শাহরুখ তাকে অপেক্ষা করতে বলেন। কফি পান শেষ করলেও তিনি আবার ঘুমিয়ে পড়েন। বিমান
অবতরণের পর হিনা ভেবেছিলেন, হয়তো আর তার সঙ্গে ছবি তোলার সুযোগ হবে না।
তবে
তাকে অবাক করে দিয়ে শাহরুখ খান নিজেই উঠে দাঁড়িয়ে হিনাকে ডেকে নেন এবং তার সঙ্গে
ছবি তোলেন। শাহরুখের এই আচরণ আজও তার মনে গেঁথে আছে বলে জানান হিনা।
তিনি
আরও বলেন, সে সময় শাহরুখ একটানা সিনেমার প্রচারের কাজে ব্যস্ত থাকায় বেশ কয়েক দিন
ঠিকমতো ঘুমাতে পারেননি। তীব্র ক্লান্তির মধ্যেও একজন নতুন অভিনেত্রীর অনুরোধ মনে
রেখে ছবি তোলার বিষয়টি তাকে মুগ্ধ করেছিল।
এদিকে, অভিনয় ও
ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও ব্যস্ত সময় পার করছেন হিনা খান। মডেলিং,
রিয়েলিটি শো ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কাজের পাশাপাশি সামাজিক
যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় রয়েছেন তিনি।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন