আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংগঠনকে নতুন করে সাজিয়ে তৃণমূলকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে দলটি। একইসঙ্গে সাংগঠনিক ঐক্য ধরে রেখে জনগণের সমর্থন নিয়ে স্থানীয় নির্বাচনে জয়ী হতে চায় বিএনপি।

নির্বাচন কমিশন আগামী সেপ্টেম্বর থেকে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তিন স্তরের এই নির্বাচনকে তাই বেশ গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি। দলের লক্ষ্য শুধু নির্বাচনে নিজেদের প্রার্থীদের জয় নিশ্চিত করা নয়, এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সাংগঠনিক দুর্বলতাও কাটিয়ে ওঠা।

বিএনপির সাংগঠনিক কাঠামোর বড় একটি সমস্যা হিসেবে দেখা হচ্ছে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দীর্ঘদিন ধরে কাউন্সিল না হওয়াকে। রাজনৈতিক প্রতিকূলতার কারণে গত দেড় দশকে তৃণমূল পর্যায়ে দলটির স্বাভাবিক কার্যক্রম অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে।

ফলে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বছরের পর বছর একই নেতৃত্ব দায়িত্ব পালন করে আসছেন। কোথাও কোথাও এক যুগেরও বেশি সময় ধরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসেনি। এতে নতুন নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ কমেছে এবং অনেক এলাকায় অভ্যন্তরীণ কোন্দলও বেড়েছে।

নিয়মিত কাউন্সিল না হওয়ায় বিভিন্ন এলাকায় কেন্দ্রের প্রভাবশালী নেতাদের মাধ্যমে কমিটি গঠনের অভিযোগও রয়েছে। এতে দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের অনেকে পিছিয়ে পড়েছেন বলে মনে করছেন দলের সংশ্লিষ্টরা। স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে একাধিক উপদল ও নেতৃত্বের দ্বন্দ্ব।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে এসব সমস্যা কাটিয়ে সংগঠনকে সক্রিয় করতে চায় বিএনপির হাইকমান্ড। দলীয় সূত্রের দাবি, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের কাউন্সিল শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপি সূত্র জানায়, এবার ওপর থেকে কমিটি চাপিয়ে দেওয়ার পরিবর্তে তৃণমূলের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের ওপর জোর দেওয়া হচ্ছে। সরাসরি কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির।

বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা, এলাকায় গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে—এমন নেতাদের নেতৃত্বে আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে তরুণ ও দীর্ঘদিনের ত্যাগী নেতাদের সামনে নিয়ে আসতে চায় দলটি।

বিএনপির নেতারা মনে করছেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে সক্রিয় ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তুলতে পারলে ভোটের মাঠেও তার ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বিদ্রোহী প্রার্থী। অতীতে কেন্দ্র থেকে একজনকে দলীয় সমর্থন বা মনোনয়ন দেওয়ার পরও দলের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এতে দলীয় ভোট বিভক্ত হয়ে প্রতিপক্ষ প্রার্থী সুবিধা পেয়েছেন।

এবার এই পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

দলীয় সূত্রের দাবি, তৃণমূলের মতামতের ভিত্তিতে যে প্রার্থীকে চূড়ান্ত করা হবে, তার বাইরে গিয়ে অন্য কেউ প্রার্থী হলে সেটিকে দলীয় শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করা হবে। এমনকি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া বা ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেলেও ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে দল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। নির্বাচনে দলের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার চেষ্টা থাকবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তার অতীত পরিচয় কিংবা রাজনৈতিক প্রভাব বিবেচনায় না নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য শুধু জনপ্রতিনিধি নির্বাচনের বিষয় নয়; বরং দীর্ঘ সময় পর রাষ্ট্রক্ষমতায় এসে দলটির মাঠপর্যায়ের সাংগঠনিক সক্ষমতা ও জনসমর্থন যাচাইয়েরও বড় সুযোগ।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক গোলাম হাফিজের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে গতানুগতিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার পর ক্ষমতায় থাকা বিএনপির জন্য এটি গণতান্ত্রিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা যাচাইয়ের অন্যতম বড় ক্ষেত্র হতে পারে।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল সামাল দেওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে। তবে দলটি যদি স্থানীয় নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রার্থী নির্বাচন করতে পারে, তাহলে নির্বাচনে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য একদিকে যেমন সাংগঠনিক পুনর্গঠনের সুযোগ, অন্যদিকে তেমনি জনপ্রিয়তা ও তৃণমূলের ওপর নিয়ন্ত্রণের বড় পরীক্ষা। দলটি শেষ পর্যন্ত কতটা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে নামতে পারে, তার ওপরই অনেকটা নির্ভর করবে ভোটের মাঠে তাদের সাফল্য।

দ্যা প্রেস নিউজ/এসআর 

মন্তব্য করুন

  • সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিভিন্ন মামলায় ১১ জন গ্রেপ্তার