নারায়ণগঞ্জের
বন্দরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক ও
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানার আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মাদ
বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামি গ্রেপ্তারের পর এবার গ্রেপ্তার আসামিসহ মামলার
সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী
আন্দোলন বাংলাদেশ।
শনিবার
(২২ আগস্ট) বাদ আসর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ
থানা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির থানা, ওয়ার্ড
ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী
আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের মাওলানা দ্বীন ইসলাম বলেন, গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিমের যুগ্ম সাধারণ
সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানার আইন ও মানবাধিকার সম্পাদক
মুহাম্মাদ বুলবুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আসামি গ্রেপ্তার
করা হয়েছে। আমরা গ্রেপ্তার আসামিসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের দ্রুত
বিচার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি। যারা বুলবুলকে নির্মমভাবে হত্যা করেছে,
তাদের ফাঁসি দিতে হবে। তিনি আরও বলেন, বুলবুল
হত্যার ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের
সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে গ্রেপ্তার আসামির বিচার দ্রুত
সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। প্রধান বক্তার
বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ
বলেন, বুলবুল হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি
নিশ্চিত করতে হবে। হত্যার মতো জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হলে অপরাধীরা
আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের ফাঁসির
দাবি জানান তিনি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ
মহানগরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সানভীরসহ বিভিন্ন থানা ও
অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীমসহ থানা ও ওয়ার্ড শাখার
নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিল থেকে বুলবুল হত্যার বিচার চাই
খুনিদের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বক্তারা বলেন, বুলবুল হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের
মুখোমুখি করতে হবে। একই সঙ্গে গ্রেপ্তার আসামির দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ
শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করেন। বুলবুল হত্যার বিচার ও
আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও
দেন ইসলামী আন্দোলনের নেতারা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন