নারায়ণগঞ্জ মিডটাউন রোটারি ক্লাবের ৩৬তম অভিষেক অনুষ্ঠান ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের হাসনাত স্কয়ার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন রোটারি বর্ষের নেতৃত্ব ও কার্যক্রমকে কেন্দ্র করে বর্ণাঢ্য আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পিএইচডি, এনডিসি, পিএসসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মিডটাউন রোটারি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মিয়া। তিনি রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের চার্টার প্রেসিডেন্ট এবং জেলা গভর্নর (১৯৯৭-৯৮) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের সভাপতি ওমর ফারুক মানিক।
অনুষ্ঠানে রোটারির মানবিক সেবা, সামাজিক উন্নয়ন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, রোটারি শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। সমাজের বিভিন্ন সমস্যা সমাধান ও মানুষের পাশে দাঁড়াতে রোটারিয়ানদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এ সময় ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন