রোববার (২৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মোহাম্মদ সোহাগ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীকে ফুল দিয়ে
শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এ সময় খাদ্যশিল্পের
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আটা-ময়দা ও ফ্লাওয়ার মিল খাতের বর্তমান
পরিস্থিতি, সম্ভাবনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন
তিনি।
এ সময় দেশের খাদ্যশিল্পের উন্নয়ন ও আটা-ময়দা এবং ফ্লাওয়ার মিল
খাতের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন মোহাম্মদ সোহাগ।
মোহাম্মদ
সোহাগ মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স
অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড
ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দ্যা প্রেস নিউজ /এফজে
মন্তব্য করুন