বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগ।
সাক্ষাৎকালে
দেশের নৌপথের নাব্যতা রক্ষা, নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিল্পকারখানার
কাঁচামাল পরিবহনে নৌপথের ব্যবহার বাড়ানোসহ ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়
নিয়ে আলোচনা হয়।
মোহাম্মদ
সোহাগ বলেন, দেশের শিল্প ও বাণিজ্য কার্যক্রমকে আরও গতিশীল করতে নৌপথের কার্যকর
ব্যবহার গুরুত্বপূর্ণ। নাব্যতা ঠিক রাখা এবং নৌপথের অবকাঠামোগত উন্নয়ন করা গেলে
পণ্য পরিবহনে সময় ও ব্যয় দুটোই কমানো সম্ভব হবে।
তিনি
শিল্পখাতের কাঁচামাল পরিবহন সহজ করতে নৌপথ ব্যবস্থাপনায় আরও কার্যকর উদ্যোগ নেওয়ার
আহ্বান জানান।
বিআইডব্লিউটিএ
চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম নৌপথের নাব্যতা বৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে
প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। শিল্প ও ব্যবসা-বাণিজ্যের
স্বার্থে নৌপথের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন (মাসুদ) উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন