আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে মুসলিমনগর স্কুলের ১৬ ফুটবলার, জার্সি-সামগ্রী বিতরণ

ফতুল্লা প্রতিনিধি
ছবি সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬। এ প্রতিযোগিতায় অংশ নিতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর হাজী আব্দুল কাদের কাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ১৬ সদস্যের ফুটবল দল প্রস্তুতি নিচ্ছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও মনোবল বাড়াতে দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি ও বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। দলের ১৬ খেলোয়াড়ের প্রত্যেকের জন্য জার্সি, ফুটবল বুট ও শর্ট প্যান্টসহ একটি ফুটবল এবং প্রয়োজনীয় অন্যান্য ক্রীড়া সরঞ্জাম দেওয়া হয়।

ক্রীড়া সামগ্রী বিতরণে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে এবি সাবলিমেশন। সার্বিক সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম. মাহমুদুল হক আলমগীর।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. ইব্রাহিম, বিপিএড শিক্ষক ও দলের দায়িত্বপ্রাপ্ত মো. মতিউর রহমান এবং আব্দুল হালিম উপস্থিত ছিলেন। মশিউর রহমান রনি ও অ্যাডভোকেট এস.এম. মাহমুদুল হক আলমগীরের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান প্রধান, সাধারণ সম্পাদক সেলিম সরদার, ছাত্রনেতা লিওন মাহমুদ আকাশ এবং এনায়েতনগর ইউনিয়ন যুবদল নেতা আরাফাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য প্রতিটি এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ এবং সুস্থ ক্রীড়া পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি প্রতিভাবান তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

নতুন জার্সি ও ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন জার্সি পরে খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন এবং আসন্ন প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মুসলিমনগর হাজী আব্দুল কাদের কাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় দলের খেলোয়াড়রা হলেন—বিজয়, রনি রাইসুল ইসলাম, আব্দুল হামিদ, চাই শি প্রু মারমা, উহ্লা চিং, রাতুল, তানভীর, সা সৈনু মারমা, হ্লানু মং মারমা, সিফাত হাওলাদার, ইউসুফ, মোহাম্মদ রফিকুল ইসলাম, রিফাত, আব্দুল কাইয়ুম, মং কাই চিং ও আশিক।

বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন জার্সি ও নতুন উদ্যম নিয়ে মাঠে নামা তরুণ ফুটবলাররা প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এ নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে। ভালো ফলাফলের মাধ্যমে তারা বিদ্যালয় ও নারায়ণগঞ্জের জন্য সুনাম বয়ে আনবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


দ্যা প্রেস নিজ/এসআর   

 

মন্তব্য করুন

  • সর্বশেষ

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

খানপুরে যুবদলের বিক্ষোভ, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি

খানপুরে যুবদলের বিক্ষোভ, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি

সোনারগাঁয়ে মসজিদে যুবকের আচরণ নিয়ে উত্তেজনা, পুলিশের হেফাজতে

সোনারগাঁয়ে মসজিদে যুবকের আচরণ নিয়ে উত্তেজনা, পুলিশের হেফাজতে

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ফতুল্লায় ওলামা দলের প্রস্তুতি সভা

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ফতুল্লায় ওলামা দলের প্রস্তুতি সভা

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

বন্দরে লোকালয়ে কুমির, সন্ধ্যার পর আতঙ্কে তিনগাঁওবাসী

বন্দরে লোকালয়ে কুমির, সন্ধ্যার পর আতঙ্কে তিনগাঁওবাসী

জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মিছিল

জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মিছিল

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের জন্য মাদকবিরোধী সভা, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের

আশুলিয়ার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি শ্রমিক ফ্রন্টের