বৃহস্পতিবার (১০
সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আনন্দ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের উপস্থিতিতে এবং উপজেলা মৎস্য
কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা
যায়, আনন্দ বাজারের বিভিন্ন মাছ ধরার জালের দোকানে তল্লাশি চালায় উপজেলা প্রশাসন ও
মৎস্য অধিদপ্তরের যৌথ দল। এ সময় একটি দোকান থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পাওয়া
যায়। পরে জালগুলো জব্দ করা হয় এবং নিয়মবহির্ভূতভাবে নিষিদ্ধ জাল রাখা ও বিক্রির অভিযোগে
দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য
কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, আনন্দ বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে
প্রায় ৪০ বস্তা চায়না দুয়ারি জাল পাওয়া গেছে। জব্দ করা জালের পরিমাণ প্রায় ৪০০
পিস। পরে জব্দ করা সব জাল বাজারের জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোনারগাঁ উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, মৎস্য সংরক্ষণ আইনের আওতায় চায়না
দুয়ারি জালের ব্যবহার নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের পাশাপাশি বিভিন্ন
জলজ প্রাণী এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তারে মারাত্মক নেতিবাচক
প্রভাব পড়ে।
তিনি বলেন, নিষিদ্ধ
জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল
জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। চায়না দুয়ারি জাল বিক্রি বা ব্যবহারের সঙ্গে
যারা জড়িত, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড়
দেওয়া হবে না।
অভিযানে উপজেলা
মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন