আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ!
Advertisement

বেতন না দিয়ে কারখানা বন্ধ, ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

বেতন পরিশোধ না করে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ৪৫ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর পুলিশ লাইনের সামনে এ অবরোধের ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, সময়মতো বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বেতন পরিশোধ এবং দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবিতে তারা বিক্ষোভে নামেন।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, বেতন পরিশোধের দাবিতে রোববার ও সোমবার দুই দিন কর্মবিরতি পালন করেন কারখানাটির শ্রমিকরা। এ সময় মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে দুই থেকে তিন দফা বৈঠক করে বেতন পরিশোধের জন্য কিছুটা সময় চায়। তবে শ্রমিকরা এতে সম্মত হননি।

এরপর মঙ্গলবার মালিকপক্ষের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, গ্যাস ও বিদ্যুৎ-সংকটসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে চলতি মাসের বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে বেতন পরিশোধ করা হবে বলেও শ্রমিকদের জানানো হয়।

একই সঙ্গে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সকালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়কে নেমে আসেন।

শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমিক নেতা হাসনাতের নেতৃত্বে প্রায় ৩০০ শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন। তাদের মধ্যে প্রায় ১৫০ জন শ্রমিক নেতার কার্যালয়ে যান। অন্য ১৫০ জন মাসদাইর পুলিশ লাইনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে শ্রমিকদের কারখানার ভেতরে নিয়ে যাওয়া হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে কারখানার ভেতরে মালিকপক্ষ, শ্রমিক ও প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।

শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ারুল হক বলেন, শ্রমিকরা সময়মতো বেতন পরিশোধের দাবি জানিয়ে দুই দিন কর্মবিরতি পালন করেছিলেন। মালিকপক্ষ তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করে বেতন দিতে সময় চাইলেও শ্রমিকরা তাতে রাজি হননি। পরে কারখানা বন্ধের ঘোষণা আসায় শ্রমিকরা সড়কে বিক্ষোভ করেন।

এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ওই অংশে প্রায় ৪৫ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানা বন্ধের ঘোষণা ও শ্রমিকদের বেতন পরিশোধ নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে প্রশাসনের উপস্থিতিতে আলোচনা চলমান রয়েছে।



দ্যা প্রেস নিজ/এসআর   


 

মন্তব্য করুন

  • সর্বশেষ

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন

আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন

তিন নদীর মোহনায় তেল চুরির অভিযোগ

তিন নদীর মোহনায় তেল চুরির অভিযোগ

নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিকেএমইএ’র উদ্যোগ

নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে বিকেএমইএ’র উদ্যোগ

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

শিশুর নিরাপদ বেড়ে ওঠায় পরিবারকেই এগিয়ে আসার আহ্বান বন্দর ইউএনওর

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

প্রজ্ঞাপনের আগেই বাসভাড়া বৃদ্ধি, নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের প্রতিবাদ

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

পরিকল্পিত নগর গড়তে নারায়ণগঞ্জে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ: গণপূর্তমন্ত্রী

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

রূপগঞ্জে পাউবোর সেচ প্রকল্পে দুদকের পরিদর্শন

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

ফতুল্লায় পার্কিং করা দুই বাসে আগুন, মামলায় ৩৪ জনের নাম

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

নরসিংহপুরে পুলিশের অভিযান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জন গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পদ্মা অয়েল ডিপোতে চাঁদা দাবির অভিযোগ, কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

পরিচয়পত্রে মিলল পরিচয়, জামালপুরে ট্রেন দুর্ঘটনায় তোলারাম কলেজছাত্রী নিহত

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

জ্বালানির দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া ৬০ টাকা

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার

খানপুরে যুবদলের বিক্ষোভ, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি

খানপুরে যুবদলের বিক্ষোভ, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি

সোনারগাঁয়ে মসজিদে যুবকের আচরণ নিয়ে উত্তেজনা, পুলিশের হেফাজতে

সোনারগাঁয়ে মসজিদে যুবকের আচরণ নিয়ে উত্তেজনা, পুলিশের হেফাজতে

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ফতুল্লায় ওলামা দলের প্রস্তুতি সভা

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ফতুল্লায় ওলামা দলের প্রস্তুতি সভা

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

রূপগঞ্জে ইসলামী আন্দোলনের সুধী সম্মেলন, শান্তির পথ হিসেবে ইসলামের কথা বললেন চরমোনাই পীর

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

বন্দরে টুটুল হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার