নারায়ণগঞ্জ জেনারেল
(ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সহায়তায় বিনামূল্যে ইনসুলিন
সিরিঞ্জ বিতরণ করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটি।
সোমবার (২১ সেপ্টেম্বর)
সকালে হাসপাতাল চত্বরে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে রোগীদের ব্যবহারের জন্য এসব
সিরিঞ্জ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন সাখাওত হোসেন।
কর্মসূচিতে ‘আমরা জুলাই
যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতারা বলেন, মানুষের প্রয়োজনের সময় পাশে
দাঁড়ানো এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তারা সংগঠনের
সামাজিক দায়বদ্ধতা পালনে কাজ করছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত
রাখার কথা জানান তারা।
এ সময় ভিক্টোরিয়া হাসপাতালের
দায়িত্বপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. নাজমুল বলেন, রোগীদের প্রয়োজন বিবেচনায়
বিনামূল্যে ইনসুলিন সিরিঞ্জ সরবরাহের উদ্যোগটি প্রশংসনীয়। তিনি সমাজের সামর্থ্যবান
ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে হাসপাতালের রোগীদের সহযোগিতায় এগিয়ে আসার
আহ্বান জানান।
সিরিঞ্জ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ‘আমরা
জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলশাদ আফরিন, যুগ্ম
আহ্বায়ক জহির আহমেদ সোহেল, জুলাই শহীদ পরিবার সোসাইটি
নারায়ণগঞ্জের আহ্বায়ক মো. আবুল বাসার অনিক, সুমন, সাগর, মো. সুমনসহ জুলাইয়ে নিহত পরিবারের সদস্য
ও আহতরা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন