নারায়ণগঞ্জের বন্দরে
ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত মো. টুটুল (২৮) হত্যা
মামলায় তাফসীর (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব-১১-এর পক্ষ থেকে
জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বন্দর থানার প্রধান ফিলিং স্টেশন এলাকায় অভিযান
চালিয়ে তাফসীরকে আটক করা হয়। তিনি উপজেলার আলীনগর এলাকার বাসিন্দা শফি উদ্দিনের
ছেলে।
মামলার নথি অনুযায়ী, গত ২৮
জুন সন্ধ্যায় আলীনগর এলাকায় আকরামের লবণ কারখানার সামনে টুটুলকে কয়েকজন মিলে
অস্ত্রের ভয় দেখিয়ে আটকে ফেলে। পরে তাকে সেখান থেকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া
হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সেখানে
টুটুলকে মারধরের পর বুকের মাঝামাঝি অংশে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার কাছে থাকা
নগদ ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল
নিয়ে যায় হামলাকারীরা।
আহত অবস্থায় স্থানীয়দের
সহায়তায় টুটুলকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার
অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন
অবস্থায় গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটের দিকে টুটুল মারা যান। তার মৃত্যুর পর
ঘটনাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়।
র্যাব জানায়, ওই মামলার তদন্ত ও আসামি
গ্রেপ্তারের ধারাবাহিকতায় তাফসীরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে
পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন