নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন কেস বিয়ারসহ সিয়াম নামে এক যুবক ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। গতকাল
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিয়াম এনায়েত নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য জাহাঙ্গীর ওরফে বরিশাইল্লা জাহাঙ্গীরের ভাতিজা হিসেবে পরিচিত বলে জানা গেছে। তবে তাঁর সহযোগীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এসআর