নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বোতল বিদেশি মদসহ মোঃ শুভ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শুভ জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার
(২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব
চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন
সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিকের
তত্ত্বাবধানে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মোঃ জসীমউদ্দীনের নেতৃত্বে
সেখানে অভিযান চালানো হয়। এ সময় এসআই মোঃ মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল
শুভকে এক বোতল বিদেশি মদসহ আটক করে।
এ বিষয়ে
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, ‘এক বোতল
বিদেশি মদসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের
প্রক্রিয়া চলছে।’
মন্তব্য করুন