শুক্রবার (২৮
আগস্ট) এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ি বায়তুল জুমুআ মসজিদে পবিত্র
জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল আমিন
বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। মাদক
নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আলেম-ওলামা, মুরব্বি, জনপ্রতিনিধি ও সাধারণ
এলাকাবাসীকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও
চাঁদাবাজির বিরুদ্ধে দল-মতের ঊর্ধ্বে উঠে এলাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে
হবে। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল
ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত
এলাকাবাসী সংসদ সদস্যের কাছে গ্যাসলাইনসহ বিভিন্ন নাগরিক সমস্যা ও দাবির কথা তুলে
ধরেন। তিনি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং উন্নয়নকাজে
কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির সুযোগ দেওয়া হবে না বলেও উল্লেখ করেন।
জনগণের উদ্দেশে তিনি
বলেন, কোনো উন্নয়নকাজে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে জনগণকে সরাসরি প্রতিবাদ
করতে হবে এবং বিষয়টি সংশ্লিষ্টদের জানাতে হবে।
জনপ্রতিনিধি হিসেবে
জনগণের কাছে জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে আব্দুল্লাহ আল আমিন বলেন, জনগণের সঙ্গে জনপ্রতিনিধির
দূরত্ব থাকা উচিত নয়। কোনো প্রোটোকল বা মধ্যস্থতাকারী ছাড়াই মানুষ সরাসরি তাদের
সমস্যা, অভিযোগ ও মতামত তার কাছে তুলে ধরতে পারবেন।
তিনি আরও বলেন,
জনপ্রতিনিধির কোনো ভুল থাকলে জনগণ যেন তা সরাসরি ধরিয়ে দিতে পারেন। জনগণের মতামত ও
সমালোচনাকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়েই পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
জুমার নামাজ শেষে
সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন মসজিদে উপস্থিত মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে
কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও এলাকার সার্বিক
পরিস্থিতির খোঁজখবর নেন।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন