উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান
পরিচালনা করা হয়। অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের শনাক্ত করে ঘটনাস্থলেই
আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মাসুদ (৪২), রিয়াজুল ইসলাম (২৪),
মো. মাসুদ (৪০), মো. আলমগীর (৩৮),
মো. মাসুম (৪২), মো. আওলাদ হোসেন (৩০),
মো. ইউসুফ (৩৪) ও মো. সজীব (৩০)।
এর মধ্যে মো. মাসুদ (৪২), রিয়াজুল ইসলাম ও মো. মাসুমকে ছয়
মাস করে কারাদণ্ড দেওয়া হয়। মো. মাসুদ (৪০)কে এক বছর, মো.
আলমগীরকে এক মাস, মো. আওলাদ হোসেন ও মো. ইউসুফকে চার মাস
করে এবং মো. সজীবকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের
অপব্যবহার ব্যক্তি ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সামাজিক শৃঙ্খলার ওপরও
নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক নিয়ন্ত্রণে নিয়মিত আইন প্রয়োগের পাশাপাশি
জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাদকবিরোধী
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন