নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, জুলাই শহীদ
পরিবারের সম্মান সবার ওপরে। তাদের মর্যাদা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে
না। শহীদ পরিবারের জন্য প্রয়োজনের চেয়েও বেশি কিছু করার আন্তরিকতা রয়েছে, তবে এজন্য কিছুটা সময় প্রয়োজন।
শনিবার (২৯
আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ আয়োজিত ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের
গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাশুকুল
ইসলাম রাজিব বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আপনাদের আশ্বস্ত করতে চাই,
আমরা কী করতে পারব বা পারব না জানি না। তবে জুলাই শহীদ পরিবারের
যে সম্মান, তা নিয়ে ছিনিমিনি খেলতে কাউকে দেব না। আপনাদের
সম্মান সবার ওপরে। আপনাদের জন্য যতটুকু করার দরকার, তার
চেয়ে বেশি করার আন্তরিকতা আমাদের রয়েছে। শুধু একটু সময়ের প্রয়োজন।’
দেশের
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। মাশুকুল ইসলাম রাজিব বলেন, দীর্ঘদিনের ভঙ্গুর
অর্থনীতির ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। সরকারের একটি দুর্বলতা হলো তারা অনেক সময়
বাস্তব পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করে এবং নিজেদের সামর্থ্যের সীমার কথাও সামনে
আনে।
তিনি বলেন, ‘আমরা অনেক সময়
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা
করি। এটা জুলাইয়ের চেতনার সঙ্গে যায় না।’
জুলাইয়ের
চেতনা প্রসঙ্গে তিনি আরও বলেন, কাউকে ছোট করে কথা বলা কিংবা কাউকে যা ইচ্ছা তা বলার
সুযোগ তৈরি করা কোনোভাবেই জুলাই স্পিরিটের অংশ নয়। সবার কথা বলার স্বাধীনতা রয়েছে,
তবে সেই স্বাধীনতা অন্যের সম্মান ক্ষুণ্ন করার পর্যায়ে যাওয়া
উচিত নয়।
রাজনৈতিক
বক্তব্যে দ্বৈত মানদণ্ডের সমালোচনা করে মাশুকুল ইসলাম রাজিব বলেন, ‘আমরা যারা সংসদে
যাইনি, তারা টেলিভিশনে দেখি একজন বক্তব্য দিলে সবাই এর
বিরোধিতা করে। কিন্তু আরেকজন একই ধরনের বক্তব্য দিলে সেটিকে অশোভন বলা হয়। এই ডাবল
স্ট্যান্ডার্ডের মানসিকতা দেশের মানুষকে হতাশায় ফেলে দেয়।’
বিগত সরকারের
সঙ্গে বর্তমান সরকারের তুলনা প্রসঙ্গে তিনি বলেন, অনেকে দুই সময়ের পরিস্থিতিকে এক করে
দেখানোর চেষ্টা করছেন। এ ধরনের তুলনা কতটা যৌক্তিক, তা
নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বুকে হাত দিয়ে বলুন তো,
আগে আপনারা যে অত্যাচারের শিকার হয়েছেন, তা এখন হচ্ছে কি না?’
তিনি আরও
বলেন, দেশের রাজনৈতিক ও
সামাজিক পরিবেশে মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক বক্তব্য ও
আচরণে দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।
আলোচনা সভায়
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহানগর জামায়াতে ইসলামীর আমির
মাওলানা আব্দুল জব্বার, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর
রহমান রনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের
সভাপতি মাওলানা মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন