আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের favicon জ্বালানি সংকটের শঙ্কায় ১২ হাজার ৫৩৭ কোটি টাকার তেল কিনছে সরকার favicon গণতন্ত্র টিকিয়ে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ: রাষ্ট্রপতি favicon আওয়ামী লীগের প্রজ্ঞাপন বাতিল চেয়ে করা রিট খারিজ favicon স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম favicon ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের , ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১ favicon ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান favicon উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী favicon হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ১৯ favicon তরুণ সমাজ চাইলে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী favicon মাদক চোরাচালান বন্ধে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে সরকার favicon র‌্যাবের পর এসআরবি, সংসদে পাস নতুন আইন favicon মাননীয় শব্দ বাদ, ডিজিটাল হাজিরা দিচ্ছেন প্রধানমন্ত্রী favicon গণতন্ত্র ফিরে পেয়েছি, তবে মূল্য দিতে হয়েছে অনেক বেশি: রাষ্ট্রপতি favicon ভোলার গ্যাসে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র, সংসদে প্রধানমন্ত্রীর তথ্য favicon ভোলা হবে সড়কপথে যুক্ত, চলছে সেতু নির্মাণের পরিকল্পনা: নৌমন্ত্রী favicon জ্বালানি সংকট কাটাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: রিজভী favicon ডেঙ্গু ঠেকাতে শনিবার থেকে মাঠে নামছে স্বেচ্ছাসেবক-শিক্ষার্থীরা favicon দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল favicon দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর favicon নেপালে টানেলের শেষ প্রান্তে মিলল না আর কেউ, উদ্ধার অভিযান বন্ধ favicon জনগণের ঘরে আলো জ্বালাতে রাস্তায় নেমেছি’: ডা. শফিকুর favicon নেপালে বন্যার তাণ্ডব, ৯ দিন পর টানেল থেকে উদ্ধার ২ জন favicon ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করেই নারায়ণগঞ্জে আসছেন পাটোয়ারী favicon বন্দরে ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, মহাসড়ক অবরোধ favicon ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই, আছিয়ার মায়ের আকুতি favicon কাদার নিচে শত শত লাশ, নেপালে মৃত ৯০৩ favicon অফিসে নেই কর্মকর্তা,হয়েগেছে আগাম হাজিরা,ক্ষোভ ঝারলেন ভূমি মন্ত্রী favicon শেখ মুজিবের ছবি দিয়ে গেঞ্জি প্রিন্ট করায় গ্রেফতার ৪,ছাড়িয়ে নিতে তদবির যুবদল নেতার! favicon থানার লকআপে ১০ আসামির ‘জয় বাংলা’ স্লোগান, মোবাইল হাতে ভিডিও ভাইরাল favicon না.গঞ্জে মিজানুর রহমানের পরে নতুন এসপি হাবিবুর রহমান favicon তৃণমূলের কোন্দল মিটিয়ে স্থানীয় ভোটে নামতে চায় বিএনপি favicon গুম প্রতিকার আইন নিয়ে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন favicon রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ইসির প্রথম সাক্ষাৎ favicon নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, ছয় শতাধিক পর্যটক নিখোঁজ favicon পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসে র‍্যালি favicon প্রিয়নবীজি (সা.)-এর সুরত ও সিরাত: বাহ্যিক সৌন্দর্য থেকে মহৎ চরিত্রের শিক্ষা favicon পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ favicon প্রথম উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা favicon নতুন মন্ত্রিসভা গঠনের পর সংসদীয় দায়িত্বে পুনর্বিন্যাস favicon টাকা আসল কিন্তু নিতে চায় না কেউ! favicon ১৪ মার্চ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
Advertisement

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজ বৃহস্পতিবারের (২২শে জানুয়ারি) মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।

সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই বিসিবি জানিয়ে দেব আইসিসিকে। ক্রীড়া উপদেষ্টা একাধিকবার জানিয়েছেন, নিরাপত্তার কারণে তারা কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে পাঠাবেন না।

গত পরশুও আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন, ‘আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত কদিনে অনেক চেষ্টাই করেছিলেন ক্রিকেট কূটনীতিতে জেতার। নিয়মিত যোগাযোগ করে চলেছিলেন আইসিসির পূর্ণ সদস্যদের সঙ্গে। তার সব চেষ্টা বৃথা, বাংলাদেশ অধিকাংশ ক্রিকেট বোর্ডেরই সমর্থন পায়নি। 

কাল সন্ধ্যায় আইসিসির যে বোর্ড সভা হয়েছে, সেখানে বাংলাদেশ-ইস্যুর সমাধান খোঁজা হয়েছে ভোটাভুটির মাধ্যমে। বাংলাদেশের বাক্সে পড়েছে মোটে দুটি ভোট। বিসিবি হেরেছে ১২-২ ব্যবধানে। বাংলাদেশ পেয়েছে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থন।

ভোটাভুটির পর আইসিসি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই হবে। আইসিসি এও জানিয়েছে যে টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়।

যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না যায়, তবে বিশ্বকাপে ‘সি’ গ্রুপে তাদের জায়গায় স্কটল্যান্ড আসবে। স্কটল্যান্ড ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। ইউরোপীয় বাছাইপর্বে তারা নেদারল্যান্ডস ও ইতালির পরে ছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। তাদের প্রথম তিনটি ম্যাচ ৭, ৯ ও ১৪ই ফেব্রুয়ারি কলকাতায় এবং শেষটি ১৭ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে খেলার কথা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় ২০০৭ সাল থেকে।

গত ১৯ বছরে বাংলাদেশ অংশ নিয়েছে প্রতিটিতেই। ২০ ওভারের মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে যদি বাংলাদেশের এবার না-ই খেলা হয়, নানা প্রেক্ষাপটে সেটি বিরাট ধাক্কা হবে বিসিবির জন্য। যদিও সরকার বারবার দেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কিছুতে আপস না করার কথাই বলে আসছে।

সংকটের শুরু গত ৩রা জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। দেশের একজন শীর্ষস্থানীয় ক্রিকেটারকে ভারতের কট্টরপন্থী রাজনীতির শিকার হওয়ার পরের দিনই বিসিবি জানিয়ে দেয়, নিরাপত্তাজনিত কারণে ভারতে তারা বিশ্বকাপ খেলবে না। গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো যেন সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়।

প্রায় ২০ দিন ধরে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক চিঠি চালাচালি ও বৈঠক হয়েছে। এর মধ্যে আইসিসির এক প্রতিনিধিও ঢাকায় এসে বৈঠক করে গেছেন।

বিসিবি বারবার জানিয়েছে, তাদের দাবি যৌক্তিক ও আইনসংগত। উত্তরে আইসিসিও জানিয়েছে, ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ নেওয়া সম্ভব নয়। আইসিসির চেয়ারম্যান জয় শাহ ভারতের ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা অমিত শাহর ছেলে। আইসিসির বেশির ভাগ শীর্ষস্থানীয় পদ ভারতীয়দের দখলে। ভারতের স্বার্থের বাইরে গিয়ে আইসিসির সিদ্ধান্ত নেওয়া কঠিন, এটা এখন ‘ওপেন সিক্রেট’।

যেহেতু বাংলাদেশ দাবি করে আসছিল তাদের চাওয়া আইনসংগত। আইসিসি তাই ভোটিং পদ্ধতিতে সিদ্ধান্তে আসতে চেয়েছে। এখন আইসিসি জোরালোভাবে বলছে, ‘গত কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিবির সঙ্গে ধারাবাহিক ও গঠনমূলক সংলাপ করে চলেছে। সংলাপের লক্ষ্য টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা। আইসিসি স্বাধীন নিরাপত্তাঝুঁকি মূল্যায়ন, ব্যাপক ভেন্যু-স্তরের নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আশ্বাসসহ বিস্তারিত তথ্য জানিয়েছে। ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই।’

গতকাল আইসিসি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এখন বাংলাদেশকে জানাতে হবে, বিশ্বকাপ খেলা থেকে নিজেদের বিরত রাখবে নাকি ভারতে খেলতে যাবে। শুধু বিসিবির জন্যই নয়, জটিল এ প্রশ্নের উত্তর খুঁজতে সরকারকেও গভীরভাবে ভাবতে হচ্ছে। উত্তরপত্র জমা দেওয়ার সময় শেষ আজই।

মন্তব্য করুন

  • সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে বাসের ধাক্কা, আহত কয়েকজন

সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে বাসের ধাক্কা, আহত কয়েকজন

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২১

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নাসিকের ১৬নং ওয়ার্ডে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় রণক্ষেত্র, গোলাগুলি-ভাঙচুর

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৫

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

আত্মকর্মসংস্থানে মাশরুম চাষকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন উদ্যোগ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

মেঘনায় গোসল করতে নেমে দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ, মশাল মিছিল

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

৩০০ ফিটে ফের ছাত্রলীগের মিছিল, ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

মুসলিমনগরে যুবদল নেতার শেল্টারে যুবলীগ নেতারা বেপরোয়া!

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগডুমারী খালে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান