নারায়ণগঞ্জের রিভার ভিউ মার্কেটের একটি প্রিন্টিং কারখানায় আওয়ামী লীগের শোক র্যালির জন্য গেঞ্জি প্রিন্ট করার অভিযোগে চার শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
রোববার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আওয়ামী
লীগের শোক র্যালিকে কেন্দ্র করে গেঞ্জি প্রিন্টের কাজ চলছিল কারখানাটিতে। বিষয়টি জানতে
পেরে তারা পাশের নারায়ণগঞ্জ সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার শ্রমিককে
হেফাজতে নেয়।
এদিকে আটক শ্রমিকদের ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে আসেন নারায়ণগঞ্জ
মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ ও বন্দর থানা যুবদল নেতা মিঠু। তবে যুবদল নেতাদের
তদবিরের পরও চার শ্রমিকের মুক্তি মেলেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । আটক
ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান
জানান, এ ধরনের ঘটনায় আমরা নিয়মিত মামলা দিয়ে থাকি ঠিক তাদেরও আমরা নিয়মিত মামলা দিয়েছি।
আত্মীয়-স্বজন কিংবা কোনো দলীয় প্রভাব থাকলেও সেই সুযোগ নেই। আমরা বলেছি, কোর্ট থেকে
জামিন করে নিতে।
এ বিষয়ে যুবদল নেতা সাহেদ আহমেদকে তার মুঠফোনে একাধিকবার কল দিলেও
তিনি তা রিসিভ করেনি। তাই তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন