বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কায়েতপাড়া ইউনিয়নের
চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া
এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১১
সদর কোম্পানি ও রূপগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল অভিযান চালায়।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর
চেষ্টা করেন ইমন খলিফা। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও
এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার ইমন খলিফা ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তারাবুনিয়া
এলাকার মধু খলিফার ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭
নম্বর ব্লকে বসবাস করছেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমনের দেওয়া তথ্যের
ভিত্তিতে একই ব্লকের একটি ভবনের সিলিংয়ের ওপর অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি
পাইপগান উদ্ধার করা হয়।
এ ঘটনায়
ইমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্রসহ তাকে
রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র্যাব।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন