রাষ্ট্রপতিকে
স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক,
পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা। পরে
রাষ্ট্রপতি সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন।
সফরের প্রথম দিনেই
পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে রাষ্ট্রপতির।
এরপর দুপুর ১টার দিকে শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে যাবেন তিনি। সেখানে
মধ্যাহ্নভোজ ও কিছু সময় বিশ্রাম নেবেন।
বিকেল ৩টার দিকে
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত
সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে নিজ বাসভবনে ফিরে
গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে
তিনি নিজ বাসভবনেই অবস্থান করবেন।
সফরের দ্বিতীয় ও
শেষ দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন
ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।
পরে
ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও
বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভিত্তিপ্রস্তর
স্থাপন শেষে দুপুর দেড়টার দিকে নিজ বাসভবনে ফিরে খাবার গ্রহণ ও বিশ্রাম নেবেন
তিনি। এরপর সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি।
সবশেষে দুপুর ২টার
দিকে ঠাকুরগাঁও স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছে হেলিকপ্টারযোগে ঢাকার বঙ্গভবনের
উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন