মঙ্গলবার (৮
সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান
চালিয়ে এসব জরিমানা করে।
অভিযানে বিসিক
শিল্পনগরী কাঁচপুর এলাকার এন এস
ব্রাদার্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি ফর্টিফাইড
সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করছিল। পরিদর্শনের সময় ৫ লিটার ও ২ লিটার
ধারণক্ষমতার বোতলে যথাক্রমে ৫০ ও ২৫ মিলিলিটার করে তেল কম পাওয়া যায়।
এ ছাড়া পণ্য
মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘন করে ৯৩০ মিলিলিটার ধারণক্ষমতার বোতলে অবৈধভাবে তেল
বিক্রি ও বিতরণের জন্য প্রস্তুত রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ‘ওজন ও
পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অন্যদিকে,
সোনারগাঁয়ের মহাজমপুর এলাকার সিগমা
অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দুটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা
করা হয়েছে।
বিএসটিআইয়ের সিএম
সনদ নবায়ন না করেই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন অয়েল পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার
করে উৎপাদন, বিক্রয় ও বিতরণের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই পণ্যের মোড়কজাত সনদ না থাকায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে
প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্স
যথাযথভাবে নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
র্যাব-১১-এর
সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বিএসটিআই প্রধান কার্যালয়ের
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। অভিযানে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়,
নারায়ণগঞ্জের উপপরিচালক কে. এম. হানিফ ও সহকারী পরিচালক মো. রাকিবুল আলম সহযোগিতা
করেন।
বিএসটিআই জানিয়েছে,
জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্য, পরিমাপে কম দেওয়া, অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের
মানচিহ্ন ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও বাজার
তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন