নারায়ণগঞ্জের ফতুল্লায় টিনশেড বাড়ির একটি অফিস কক্ষে অভিযান
চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮
সেপ্টেম্বর) সন্ধ্যায় মুসলিমনগর মরাখালপাড় এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন মুসলিমনগর নয়াবাজার এলাকার দেলোয়ার হোসেন (৪২)
এবং মরাখালপাড় এলাকার আল আমিন (৪১)।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ
হিসেবে এএসআই মো. আব্দুল হামিদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যা ৬টা ৫৫
মিনিটে মরাখালপাড় এলাকার একটি টিনশেড বাড়ির অফিস কক্ষে অভিযান চালায়।
এ সময় ওই কক্ষ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ইয়াবাসহ দেলোয়ার হোসেন ও আল আমিনকে আটক করা হয়। উদ্ধার মাদকদ্রব্য জব্দ
তালিকার মাধ্যমে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের পিসিপিআর যাচাই করে তাদের
বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে
আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফতুল্লা
মডেল থানা পুলিশ বলছে,
মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা
হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন