নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের
আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোছাঃ ফাতেমা(৪৫) স্বামী আঃ সাত্তার, মাতাঃ রাবেয়া
গ্রাম মাতারবাড়ী মগডিল,চকোরিয়া, জেলা কক্সবাজার। এবং একই থানার ইলিশিয়া লাল ব্রিজ
এলাকার খালেদা (৩৩)স্বামী নিজামুদ্দিন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের
তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ সফি উদ্দিনের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন