বর্ণাঢ্য র্যালি,
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির পর এবার ৫০০
অসহায়, দরিদ্র, নিম্ন আয়ের কর্মজীবী ও শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার
বিতরণ করেছেন তিনি।
শুক্রবার (৩০
অক্টোবর) বাদ জুমা ফতুল্লার শিবু মার্কেট, দরগাবাড়ী, লামাপাড়া, রামারবাগ,
কুতুবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুর আড়াইটার দিকে
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় রিকশাচালক, ভ্যানচালক, পথচারী ও
ছিন্নমূল মানুষের হাতে খাবার তুলে দিয়ে কর্মসূচির সূচনা করেন রুবেল হোসেন। পরে
তাঁর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিম্ন আয়ের
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।
কর্মসূচি শেষে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবেল হোসেন বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
মানবিক ও জনকল্যাণমূলক কাজ করার নির্দেশনা দিয়েছেন জেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।
সেই নির্দেশনার ধারাবাহিকতায় চতুর্থ দিনের কর্মসূচি হিসেবে নিজেদের সামর্থ্য
অনুযায়ী অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
তিনি আরও বলেন,
রাজনীতি শুধু মিছিল-মিটিং কিংবা পদ-পদবির মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের বিপদে-আপদে
পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোও রাজনৈতিক কর্মীদের
দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন
তিনি।
এ সময় বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যেকোনো ভালো ও
জনকল্যাণমূলক কাজে ফতুল্লা থানা যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন বলেও জানান
রুবেল হোসেন।
প্রতিষ্ঠাবার্ষিকী
ঘিরে ধারাবাহিক এসব কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের পাশাপাশি
সাধারণ মানুষের মধ্যেও আলোচনায় উঠে এসেছেন যুবদলের এই নেতা।
মন্তব্য করুন