উদ্ধার হওয়া সিয়াম
আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বেগুনবাড়ি গ্রামের সাদিকুর রহমানের
ছেলে।
পুলিশ সূত্রে জানা
যায়, সিয়াম নারায়ণগঞ্জের বন্দরে লেবার সরদার সহিদুল ইসলামের তত্ত্বাবধানে প্রায়
তিন থেকে চার মাস ধরে কাজ করতেন। গত ২৩ অক্টোবর তিনি বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর
থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর
সন্ধান পাননি। একপর্যায়ে তাঁরা লেবার সরদার সহিদুল ইসলামকে সন্দেহ করতে শুরু করেন।
এ ঘটনায় সহিদুল
ইসলাম বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর ১৫৪০, তারিখ ২৫
অক্টোবর ২০২৬।
নিখোঁজের সাত দিন
পেরিয়ে গেলেও সিয়ামের সন্ধান না মেলায় বিষয়টি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো.
হাবিবুর রহমান, পিপিএমের নজরে আসে। পরে তিনি জেলা গোয়েন্দা পুলিশকে ঘটনাটি তদন্ত
করে নিখোঁজ যুবকের সন্ধান বের করার নির্দেশ দেন।
পুলিশ সুপারের
নির্দেশনায় ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম, পিপিএম তথ্যপ্রযুক্তির সহায়তায়
সিয়ামের অবস্থান শনাক্ত করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর
পুলিশের মুগদা থানাধীন উত্তর মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের
তথ্যমতে, সিয়াম অপহরণের শিকার হননি; বরং তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। পরে উদ্ধার
হওয়া সিয়ামকে লেবার সরদার সহিদুল ইসলাম ও তাঁর ভাই আমিনুলের জিম্মায় হস্তান্তর করা
হয়েছে।
পুলিশের তৎপরতায়
নিখোঁজ যুবককে উদ্ধার করায় স্বস্তি ফিরেছে তাঁর পরিবারে।
মন্তব্য করুন