বৃহস্পতিবার (২৯
অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী ধনু
হাজী রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো.
শাহাদাৎ হোসেন সানু জানান, তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগে সরকারি গাড়িচালক হিসেবে
কর্মরত ছিলেন। দীর্ঘদিনের চাকরিজীবনের সঞ্চয় ও নিজের উপার্জিত অর্থ দিয়ে পাইনাদী
ধনু হাজী রোড এলাকায় একটি দোকান ও ঘর নির্মাণ করছিলেন। নির্মাণকাজ প্রায় শেষ
পর্যায়ে ছিল। স্থাপনা নির্মাণে প্রায় ১৪ হাজার ইট ব্যবহার করা হয়। শুধু ছাদে টিন
লাগানোর কাজ বাকি ছিল।
তাঁর অভিযোগ,
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২
নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের নির্দেশে তাঁর অনুসারীরা ওই
নির্মাণাধীন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করেই এ
ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
শাহাদাৎ হোসেন আরও
অভিযোগ করেন, ঘটনার পর স্থানীয় লোকজন পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
তবে পরবর্তী সময়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
নিজের দীর্ঘদিনের
উপার্জন ও সঞ্চয়ের অর্থ দিয়ে গড়ে তোলা স্থাপনা ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে
ভুক্তভোগী বলেন, জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে ভবিষ্যতের জন্য দোকান ও ঘর নির্মাণ
করছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে এসে এমন ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত
হয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত
ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
মন্তব্য করুন