নারায়ণগঞ্জে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। জেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৭৮ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ২২ হাজার ২৩৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১০ হাজার ১৮২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৮৫ জন।
অন্যদিকে, মাদ্রাসা
শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় তুলনামূলক ভালো ফল করেছেন
শিক্ষার্থীরা। এ পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৮৪ শতাংশ। ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে
উত্তীর্ণ হয়েছেন ৭২০ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।
শনিবার (৩১
অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে সরবরাহ করা ফলাফলের
বিবরণীতে এসব তথ্য জানানো হয়।
জেলা শিক্ষা
কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলার ফলাফলে এইচএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো
করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা। এ উপজেলায় ১২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস
করেছেন ৬ হাজার ৬৪৩ জন। পাসের হার ৫২ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪৬ জন।
অন্যদিকে, সবচেয়ে
কম পাসের হার সোনারগাঁয়ে। সেখানে ২ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ
হয়েছেন ৭৫২ জন। পাসের হার মাত্র ৩০ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র তিনজন।
বন্দর উপজেলায় ২
হাজার ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮৮১ জন। পাসের হার ৩২ দশমিক ৫০ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।
আড়াইহাজার উপজেলায়
১ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৫৫ জন। পাসের হার ৪৩ দশমিক ৫৫
শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন।
এ ছাড়া রূপগঞ্জে ২
হাজার ৫১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৫১ জন। পাসের হার ৪১ দশমিক ৭৮
শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।
এইচএসসির তুলনায়
আলিম পরীক্ষায় নারায়ণগঞ্জের ফলাফল ছিল বেশ সন্তোষজনক। উপজেলাভিত্তিক ফলাফলে আলিম
পরীক্ষায় সবচেয়ে ভালো করেছে সোনারগাঁ উপজেলা। সেখানে ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে
উত্তীর্ণ হয়েছেন ১২৭ জন। পাসের হার ৯২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।
নারায়ণগঞ্জ সদরে
৩৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৫৮ জন। পাসের হার ৭৫ দশমিক ২১ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছেন তিনজন।
রূপগঞ্জে ২৬৪ জনের
মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৯৮ জন। পাসের হার ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।
আড়াইহাজারে ৯৮ জন
পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৯ জন। পাসের হার ৭০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫
পেয়েছেন তিনজন।
অন্যদিকে, আলিম
পরীক্ষায়ও সবচেয়ে পিছিয়ে রয়েছে বন্দর উপজেলা। সেখানে ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে
উত্তীর্ণ হয়েছেন ৬৮ জন। পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুজন।
সামগ্রিক ফলাফলে
দেখা গেছে, নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষায় অর্ধেকেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য
হয়েছেন। বিশেষ করে সোনারগাঁ ও বন্দরের ফলাফল উদ্বেগজনক। বিপরীতে আলিম পরীক্ষায়
সোনারগাঁয়ের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। জেলার
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলের এই বৈপরীত্য শিক্ষা সংশ্লিষ্টদের কাছে নতুন করে
মূল্যায়নের বিষয় হয়ে উঠেছে।
মন্তব্য করুন