ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি পরিচালনার জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। একই সঙ্গে সংশ্লিষ্ট কোনো মন্ত্রী অনুপস্থিত থাকলে তার পরিবর্তে কে সংসদীয় দায়িত্ব পালন করবেন, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সোমবার
(২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রিপরিষদ
সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত
নির্ধারিত মন্ত্রীরা জাতীয় সংসদে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম
পরিচালনা করবেন।
প্রজ্ঞাপন
অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়সংক্রান্ত সংসদীয় দায়িত্ব পালন করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে পর্যায়ক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর (এজেডএম)
মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল
মুক্তাদির দায়িত্ব পালন করবেন।
স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন ড. আব্দুল
মঈন খান। তার অনুপস্থিতিতে এ দায়িত্বে থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
মীর শাহ আলম।
খাদ্য
মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব দেওয়া হয়েছে আফরোজা খানমকে। তিনি অনুপস্থিত থাকলে
দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
অন্যদিকে,
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আন্দালিব রহমান। তার
অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন এম
রশিদউজ্জামান মিল্লাত। তার বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ভূমি ও পার্বত্য
চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এ
ছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব দেওয়া হয়েছে সাচিং
প্রুকে। তার অনুপস্থিতিতেও বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মোহাম্মদ হেলাল
উদ্দীন।
প্রজ্ঞাপনে
আরও বলা হয়েছে, এ বিষয়ে আগে জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য নির্দেশনা
অপরিবর্তিত থাকবে এবং নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২১
আগস্ট মন্ত্রিসভায় নতুন ছয়জন সদস্য শপথ নেওয়ার পর তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।
একই সঙ্গে একজন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়। নতুন দপ্তর বণ্টনের ফলে জাতীয়
সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন করে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন