শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান
চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় ১২৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা
হয়। তারা হলেন মো. নাইম, রুমা আক্তার (৩৫) ও সুরবানু। একই
অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা
হয়। তিনি কুমিল্লার চান্দিনা থানার বাসিন্দা।
এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত চার আসামিকে
গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন হারিজ মিয়া ওরফে হারিজ, মো. শাহাবুদ্দিন,
ইউসুফ ভুইয়া ও কমল চন্দ্র ঘোষ। নিয়মিত মামলায় গ্রেপ্তার করা
হয়েছে সামসুল হক ও মো. মোনাইম হক সুমনকে।
পুলিশের পৃথক অভিযানে মাদকসেবনের অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার
করা হয়। তারা হলেন—মো. ছাদেক আলী, মো. দেলোয়ার হোসেন ডিকে, মো. আলমগীর হোসেন নয়ন, মো. সবুজ মিয়া, জিয়াউর, আঃ বাতেন, মো.
আসিফ, মো. রেদওয়ান, সওকত মিয়া,
ইব্রাহিম খলিল, মাসুদ, কামাল হোসেন, মো. মোনাইম হক সুজন ও সাদ্দাম
হোসেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, অভিযানে
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি
আরও বলেন, মাদক, ডাকাতিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে
সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন