আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে মুসলিম বিশ্বে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও কোরআনখানি আয়োজন করা হয়েছে। মহানবী (সা.)-এর আদর্শ, মানবতা, শান্তি ও সাম্যের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন ধর্মীয় নেতারা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। দিনটি ঘিরে মুসল্লিদের মাঝে উৎসবমুখর ও ধর্মীয় আবহ বিরাজ করছে।
ধর্মপ্রাণ মুসলমানরা মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন