নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫
আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায়
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ
নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়,
অভিযানে বিভিন্ন এলাকা থেকে মোট ১১ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের বিজ্ঞ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারীর আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের
মাধ্যমে সাজা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন,
মো. আব্দুল কাদের হোসেন ওরফে ফালান (৪০), মো. আনোয়ার হোসেন কুট্টি (৪০), জামাল
(২৮), উৎস (১৯), অনন্ত রায় (১৯), মো. নাজমুল (১৯), রিপন (২৬), সবুজ মাঝি (২৮),
রাজা মিয়া (২৬), মো. হাসান (২৮) ও মেহেদী হাসান (২০)।
আদালতের আদেশে
প্রত্যেককে ১৫ দিনের সশ্রম
কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড
ভোগ করতে হবে।
সিদ্ধিরগঞ্জ থানা
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান ও মাদকসেবীদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন