বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব ক্লাবের নামাজঘরে এ মিলাদ ও দোয়া
মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবতার
প্রতি তাঁর অনন্য অবদান এবং শান্তি, সম্প্রীতি ও নৈতিক
মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরে দেশ ও জাতির কল্যাণ, নারায়ণগঞ্জ ক্লাবের সার্বিক
উন্নতি এবং ক্লাবের সকল সদস্যের সুখ, শান্তি ও সমৃদ্ধি
কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি
আলহাজ্ব এম. সোলায়মান,
সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালনা পর্ষদের সদস্য মো. হারুন-অর-রশীদ, আলতাফ
হোসেন, উজ্জল হোসেন, খান আব্দুল
কাদির মাহবুব (বাবু) ও কাজী আব্দুস সাত্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি
অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ক্লাবের বিপুলসংখ্যক সদস্য, কর্মকর্তা
ও কর্মচারী অংশ নেন।
মিলাদ ও
দোয়া মাহফিলে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সম্প্রীতি
ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন