আজকের দ্যা প্রেস নিউজ | The Press News সংবাদ
শিরোনাম
favicon সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির favicon ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর favicon সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড favicon এইচএসসির ফলাফলে ছেলেদের পেছনে ফেলল মেয়েরা favicon বাংলাদেশকে ঘিরে জাপানের বড় প্রত্যাশা, আলোচনায় বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ favicon ডেঙ্গুর ভয়াবহ থাবা, এক দিনে আরও ১১ মৃত্যু favicon নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ favicon আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’, মনে রেখো, আমি বাংলাদেশ favicon আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট favicon ইনানীতে ১০ পর্যটকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের হোটেলে ফের আগুন favicon তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে, খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি favicon দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon তুহিন হত্যা মামলায় আদালতে হাজির আইভী, পুনরায় জামিন মঞ্জুর favicon এক রাতের ব্যবধানে নারায়ণগঞ্জে তিন স্থানে আগুন ও বিস্ফোরণ, দগ্ধ ৯ favicon চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত কিশোরের favicon মাদক ব্যবসায়ীদের নিয়েই চলছে ফতুল্লা থানা কৃষক দলের কমিটির কার্যক্রম! favicon চট্টগ্রাম বন্দর ‘বিক্রি’ নয়, সক্ষমতা বাড়াতেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: বাণিজ্যমন্ত্রী favicon কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার favicon ৮ মাসেও মেলেনি জনবল, বন্ধ ভিক্টোরিয়া হাসপালাতের এক্স-রে সেবা! favicon ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৬০ favicon একনেকে ১৩ প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা বরাদ্দ favicon দেশে ডেঙ্গুর দাপট, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১০ জনের favicon জাপানের আমন্ত্রণে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী favicon সিন্ডিকেট’ শব্দটি মুছে ফেলতে চাই: খাদ্যমন্ত্রী favicon নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান favicon আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব জ্বালানিতে জোর প্রধানমন্ত্রীর favicon শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon আমৃত্যু শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে: প্রধানমন্ত্রী favicon দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি favicon ১০ মাসেও শেষ হয়নি ড্রেন নির্মাণ, দুর্ভোগে গলাচিপার বাসিন্দারা favicon ১০২ রানেই শেষ বাংলাদেশ, ব্রোঞ্জও গেল শ্রীলঙ্কার ঘরে favicon ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৪৭৪ হামলার দাবি, হতাহত ১,৫৪০ হুথি যোদ্ধা favicon আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: প্রধানমন্ত্রী favicon নাসিকের উদ্যোগে ১২০ কোটি টাকায় জিয়া হল হবে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র favicon জাতিসংঘ সফর নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন favicon বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ favicon ‎সোনারগাঁয়ে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার,নিখোঁজ বাবা favicon হার দিয়েই আসিয়ান কাপ মিশন শুরু বাংলাদেশের favicon দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ‘কঠিন ব্যারিকেড’ গড়ার ঘোষণা রিজভীর favicon নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক favicon হাম-ডেঙ্গু-নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা favicon জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান favicon জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন favicon ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর favicon আইফোনই কাল হলো অপ্রতিমের, হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ favicon পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলায় ১৬ জনের প্রাণহানি favicon নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী favicon ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি,হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৮৪ favicon বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম favicon রূপপুরের বিদ্যুৎ নিয়ে বড় বার্তা রুশ রাষ্ট্রদূতের
Advertisement

কনটেন্ট বানাতে বন্দুকের মহড়া, পুলিশের মামলায় দুই তরুণ কারাগারে

ডেস্ক রিপোর্ট
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন ব্যস্ত সড়ক, উদ্যান ও দোকানের সামনে কালো কুর্তা-পায়জামা ও টুপি পরে খেলনা বন্দুক হাতে ঘোরাঘুরি করে ভিডিও বানানোর অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাদের কর্মকাণ্ড দেখে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরীর দুই নম্বর রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারায় মামলা করা হয়।

গ্রেপ্তার দুই তরুণ হলেন—বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার শামীম আহমেদের ছেলে মো. লিমন তোহা (২২) এবং একই এলাকার স্বপন মোল্লার ছেলে মো. ইয়াছিন মোল্লা (২৩)।

মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

পুলিশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, লিমন ও ইয়াছিন কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা এবং মাথায় টুপি পরে খেলনা বন্দুক হাতে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। ভিডিওতে তাদের হাতে শটগান ও এসএমজির আদলে তৈরি প্লাস্টিকের বন্দুক দেখা যায়। নগরীর উদ্যান, সড়ক ও বিভিন্ন দোকানের সামনে এসব ভিডিও ধারণ করা হয়।

ভিডিওতে তাদের এমন বেশভূষা ও হাতে বন্দুক দেখে আশপাশের পথচারী, রিকশাচালক ও শিশুরা ভয় পেয়ে যায় বলে পুলিশের দাবি। পরে ওই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

লিমনের নিজের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো প্রকাশ করা হয়। এর মধ্যে একটি ভিডিওতে ভারতের একটি সিনেমার ‘আফগান জালেবি’ গানও ব্যবহার করা হয়েছিল।

ঘটনাটি নিয়ে শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে পুলিশের নজরে আসে বিষয়টি। এরপর জেলা পুলিশের তথ্য ও প্রযুক্তি ইউনিট ভিডিও বিশ্লেষণ করে দুই তরুণকে শনাক্ত করার কাজ শুরু করে। পরে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

শনিবার বিকেলে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নগরীর নারায়ণগঞ্জ সিটি পার্কে ধারণ করা হয়েছিল। ভিডিওতে দুই তরুণকে খেলনা অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়।

জেলা পুলিশের ভাষ্য, খেলনা অস্ত্র হলেও তা হাতে নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। বিশেষ করে পথচারী ও শিশুদের ভয় দেখিয়ে সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়টিকে আইনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে দেখছে পুলিশ।

পুলিশ আরও জানায়, বিনোদন বা কনটেন্ট তৈরির নামে জনমনে আতঙ্ক সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খেলনা অস্ত্র হলেও সেটিকে বাস্তব অস্ত্রের মতো প্রদর্শন করে মানুষের মধ্যে ভয় তৈরি করা গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে। এ কারণেই তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

তবে গ্রেপ্তার লিমনের পরিবারের দাবি, ঘটনাটি ছিল নিছক সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য তৈরি একটি ‘প্রাঙ্ক ভিডিও’। লিমনের মা লাইজু আক্তার বলেন, তার ছেলে ও ১৪ বছর বয়সী মেয়েটি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও তৈরি করেন। প্রায় ১০ দিন আগে খেলনা বন্দুক ব্যবহার করে ওই ভিডিওটি বানানো হয়। লিমনের বন্ধু ইয়াছিনও ভিডিও তৈরিতে সহযোগিতা করেন।

লাইজু আক্তারের ভাষ্য, ভিডিওটি এতটা গুরুতর বিষয় হয়ে দাঁড়াবে—এটি তারা বুঝতে পারেননি।

তিনি বলেন, “আমাদের রাতে ফোন দিয়ে থানায় ডাকা হয়। পরে জানতে পারি, খেলনা বন্দুক নিয়ে ভিডিও করলেও এটা বেআইনি। কিন্তু ওরা তো মজার ছলেই করেছে। আমরা সাধারণ পরিবারের মানুষ, এত কিছু বুঝি না। বাইরের দেশে এ ধরনের ভিডিও করে, সেগুলো দেখে আমার ছেলেও করেছিল। এখন তো ওর ভবিষ্যৎ নিয়ে আমরা টেনশনে আছি।”

পরিবার সূত্রে জানা যায়, লিমন ২০২৫ সালে নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর আর কোথাও ভর্তি হননি। তার বাবা বন্দরের একটি ডকইয়ার্ডে হেলপার হিসেবে কাজ করেন। পরিবারটি বন্দর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

অন্যদিকে, পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা কনটেন্ট প্রকাশের আগে তার সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচেতন থাকা জরুরি। বিশেষ করে অস্ত্রের আদলে তৈরি খেলনা ব্যবহার করে প্রকাশ্যে এমন কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

দ্যা প্রেস নিউজ/এসআর 

মন্তব্য করুন

  • সর্বশেষ

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

বিসিকে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, আলোচনায় কাইল্লা রহমত

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বন্দরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী ও শিশুসহ ৭ বাংলাদেশির

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে মাঠে নামল ৬০০ কাব স্কাউট

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ঢাকায় চার দিনব্যাপী অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো শুরু

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

ফতুল্লায় আওয়ামী লীগ পুনর্গঠনের গোপন তৎপরতার অভিযোগ, আলোচনায় আলী সরদার ও শেখ

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট,৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

‎ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী আফসু হৃদয় গ্রেপ্তার ‎

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২২

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

রূপগঞ্জে তারাব সেতুর নিচে মিলল পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড গুলি

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

হোটেল শীতলক্ষ্যায় এলাকাবাসীর ভাঙচুর, নারী-পুরুষসহ ২৬ জন গ্রেফতার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

সোনারগাঁয়ে দুই কারখানায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার, মালামাল উদ্ধার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

পলাশ ও শামীম ওসমানের অনুসারী দুই সহোদর গ্রেফতার

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

খানপুর থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূর আটক

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ১২৭ জন