গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের চিটাগাংরোড এলাকায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৫ সেপ্টম্বর ) সকালে এ উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
লংমার্চ
কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ জনসভায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের
পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিকে ঘিরে চিটাগাংরোড এলাকায়
উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জনসভায় মাওলানা
আবদুল জব্বার লংমার্চের উদ্দেশ্য এবং ঘোষিত ছয় দফা দাবি নিয়ে বক্তব্য দেন। তিনি
বলেন, জনগণের দাবিগুলোকে সামনে রেখেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। গণভোটের গণরায়
বাস্তবায়নসহ ছয় দফা দাবি পূরণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান
তিনি।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন