রোববার (৩০ আগস্ট)
রাত ৩টার দিকে ফতুল্লা থানাধীন নন্দলালপুর উত্তর মহল্লা এলাকায় অভিযান চালিয়ে
তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা
হলেন—সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার বাসিন্দা ও মামলার এজাহারনামীয় ১
নম্বর আসামি মাইকেল (৪৫) এবং তার ছেলে ২ নম্বর আসামি মো. আপন (২২)।
র্যাব-১১ সূত্রে
জানা যায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা
ক্যানেলপাড় এলাকায় স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন পরিবহন শ্রমিক সজীব। এ সময়
পূর্বশত্রুতা ও মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাইকেল, তার ছেলে আপনসহ ১০
থেকে ১২ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে,
হামলাকারীরা সজীবকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায়
ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক
সজীবকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের মা
বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির পর থেকেই
আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব-১১।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১
সদর কোম্পানি ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের
ভিত্তিতে ফতুল্লার নন্দলালপুর উত্তর মহল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে
মামলার প্রধান দুই আসামি মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে,
গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর
করা হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন