নীলফামারীর
ডোমারে আশ-শিফা অর্গানিক
কেয়ারের পেইন রিলিফ অয়েল
নকল করে বিক্রির অভিযোগে
অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার ২০০
টাকা মূল্যের নকল তেল জব্দ
করা হয়েছে।
আশ-শিফা অর্গানিক কেয়ারের
নাম, লোগো ও প্যাকেজিং
হুবহু নকল করে একটি
প্রতারক চক্র বেশ কিছুদিন
ধরে ফেসবুকে বিভিন্ন ভুয়া পেজ খুলে
বিজ্ঞাপন প্রচার করে আসছিল বলে
অভিযোগ উঠেছে। এসব পেজের মাধ্যমে
আশ-শিফা পেইন রিলিফ
অয়েলের নকল পণ্য ভোক্তাদের
কাছে বিক্রি করা হচ্ছিল।
গোপন
সংবাদের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর
নীলফামারীর ডোমার থানার কলেজ রোড এলাকায়
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
মুন্না রানী চন্দ। অভিযানে
অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে আশ-শিফা পেইন
রিলিফ অয়েলের বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার
করা হয়। একই সঙ্গে
সেখানে আরও কয়েকটি প্রতিষ্ঠানের
নকল পণ্যও পাওয়া যায় বলে জানা
গেছে।
অভিযানের
খবর পেয়ে কথিত প্রতারক
চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত ওই এলাকার তফিজুল
ইসলামের ছেলে মো. লিটন
ইসলাম (২৭) বাড়ি থেকে
পালিয়ে যান।
অভিযান
শেষে আশ-শিফা পেইন
রিলিফ অয়েলের প্রায় ৪৫ হাজার ২০০
টাকা মূল্যের নকল পণ্য জব্দ
করা হয়। এ ঘটনায়
অভিযুক্তদের বিরুদ্ধে ডোমার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আশ-শিফা অর্গানিক
কেয়ারের কনটেন্ট ডিরেক্টর রাকিব হাসান বলেন,
এই ধরনের প্রতারক চক্র দীর্ঘদিন ধরে
আমাদের পেইন রিলিফ অয়েল
নকল করে বাজারজাত করে
আসছিল। এতে একদিকে আমাদের
ভোক্তারা প্রতারিত হচ্ছিলেন, অন্যদিকে নকল পণ্যের কারণে
আমাদের প্রতিষ্ঠানের সুনামও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা
করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ স্যারকে
আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সঙ্গে নকল
পণ্যের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান
অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।”
আশ-শিফা অর্গানিক কেয়ারের
পক্ষ থেকে ভোক্তাদের নকল
পণ্য থেকে সতর্ক থাকার
আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোম্পানির নাম, লোগো ও
প্যাকেজিং নকল করে কেউ
পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো
হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন