বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বন্দর উপজেলার বিএম ইউনিয়ন
স্কুল-অ্যান্ড-কলেজের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচকদের একজন হিসেবে শিক্ষার্থীদের মাদক থেকে সম্পূর্ণভাবে
দূরে থাকার আহ্বান জানান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
তিনি বলেন, মাদকাসক্তি একজন মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে নষ্ট করার পাশাপাশি
পরিবার ও সমাজেও দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে। তাই মাদকের বিরুদ্ধে শুধু
ব্যক্তিগত সচেতনতা নয়, সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে।
আলোচনায় বক্তারা বলেন, মাদকের কারণে শারীরিক ও মানসিক
স্বাস্থ্যের অবনতি ঘটার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনাও
মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। কিশোর ও তরুণদের মাদকের ঝুঁকি থেকে সুরক্ষায় পরিবার,
শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয়
সমাজকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন তারা।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, মাদক
কোনো সমস্যার সমাধান নয়; বরং এটি ব্যক্তি ও পরিবারের জন্য
নতুন সংকট তৈরি করে। তাই মাদক থেকে দূরে থেকে পড়াশোনা, খেলাধুলা
ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে
বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজের এডহক কমিটির সভাপতি মাজহারুল আলম খান পাভেল, অভিভাবক
সদস্য মেহেদী হাসান সজীব, অধ্যক্ষ আজিজুর রহমান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর ইসলাম জাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর কাইয়ূম খান, বন্দর গার্লস স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের কর্মকর্তারা এবং বিএম
ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত
ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন