শনিবার
(১২ সেপ্টেম্বর) এনসিপির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার ও
সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ এ উপ-কমিটির অনুমোদন দেন।
জেলা
শাখার দপ্তরের দায়িত্বে থাকা নাজমুস সাদার রুমি স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়,
নারায়ণগঞ্জে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে প্রচার ও
প্রকাশনা উপ-কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত
উপ-কমিটির সম্পাদক সোনিয়া আক্তার লুবনা এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম
আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় নারীশক্তির কেন্দ্রীয়
যুগ্ম মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন।
কমিটিতে
সহসম্পাদকের দায়িত্ব পেয়েছেন পিয়ার আলী প্রধান। সদস্য হিসেবে রাখা হয়েছে কামরুল
হাছান, সিমান্ত হাছান সোহেব, মো. জাকির হোসেন, সাফরিদ আহমেদ ও রাজিবকে।
দলীয় সূত্র
জানিয়েছে, নারায়ণগঞ্জে এনসিপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মসূচি ও রাজনৈতিক
কর্মকাণ্ডের প্রচার বাড়ানো এবং গণমাধ্যম ও জনসাধারণের কাছে দলের কার্যক্রম আরও
কার্যকরভাবে তুলে ধরার লক্ষ্যেই এ উপ-কমিটি কাজ করবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন