অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি
করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে প্রশাসক
বলেন, ইউনিয়নের নেতৃত্বকে কর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষায় দায়িত্বশীল
ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ এবং কর্মপরিবেশ উন্নয়নে
সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে নাসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্কার্স
ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শপথগ্রহণের
মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। কর্মীদের বিভিন্ন
দাবি-দাওয়া, অধিকার ও কল্যাণমূলক বিষয়কে গুরুত্ব দিয়ে আগামী দিনে ইউনিয়নটি
কার্যক্রম পরিচালনা করবে বলে সংশ্লিষ্টরা জানান।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন