শুক্রবার (৪
সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রূপসী বালুরঘাট এলাকায় আফতাব ফিড মিলের
সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে
জানা যায়, দ্রুতগতির ট্রাকটি ওই ব্যক্তিকে চাপা দিলে তার শরীরের নিম্নাংশ বিচ্ছিন্ন
হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি থামিয়ে
চালককে আটক করেন।
খবর ছড়িয়ে পড়লে
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা আটক চালককে মারধরের
চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে রূপগঞ্জ
থানার উপপরিদর্শক (এসআই) পার্থ শেখর ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ পরিস্থিতি
নিয়ন্ত্রণে এনে ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ নিহতের মরদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা
চলছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায়
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন