নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জাইল্লাপাড়া (আমতলা) এলাকার দীর্ঘ ৭ বছরের তীব্র জলাবদ্ধতার অবসান ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ওই এলাকায় জলাবদ্ধতা নিরসনে একটি বিশেষ নিষ্কাশন পাম্প উদ্বোধন করা হয়েছে। পাম্প উদ্বোধনের পর নারায়ণগঞ্জ জেলা এনসিপির নেতৃবৃন্দের সাথে স্থানীয় জনগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
আসন্ন এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলিফ দেওয়ান এবং
এনসিপি নারায়ণগঞ্জ জেলা আহবায়ক জুবায়ের
সরদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, বিগত ৭ বছর ধরে
আমতলা জাইল্লাপাড়া এলাকাটি পানির নিচে তলিয়ে থাকায় তা সম্পূর্ণ বসবাসের অযোগ্য হয়ে
পড়েছিল। এই জমে থাকা নোংরা পানিতে পড়ে ২ বছরের একটি শিশু, ১৭ বছরের এক
তরুণ এবং একজন বয়স্ক মুরুব্বিসহ মোট ৩ জন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।
এলাকাবাসীর এই চরম দুর্ভোগের কথা চিন্তা
করে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় জনগণের কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন
চেয়ারম্যান পদপ্রার্থী আলিফ দেওয়ান। তিনি কথা দিয়েছিলেন, অ্যাডভোকেট
আব্দুল্লাহ আল আমিন যদি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন, তবে এই জনপদের
কষ্ট লাঘবে তাকে সরাসরি এলাকায় নিয়ে আসবেন। এনসিপির জেলা ও স্থানীয় নেতৃবৃন্দের
সমন্বিত উদ্যোগে এবং আলিফ দেওয়ানের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে সেই নির্বাচনী
প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।
দীর্ঘদিনের এই অভিশাপ ও দুর্ভোগ থেকে
মুক্তি পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী। পাম্প উদ্বোধনের মাধ্যমে এলাকাকে জলাবদ্ধতা
মুক্ত করায় জাইল্লাপাড়ার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং আলিফ দেওয়ানসহ এনসিপির সকল নেতৃবৃন্দের প্রতি
বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন