শনিবার (৫
সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ১১ দলীয় জোটের লংমার্চ চলাকালে নারায়ণগঞ্জের শিমরাইল
ট্রাকস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদ ও
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান
বলেন, সরকার জনগণের সঙ্গে ভাওতাবাজি ও প্রতারণা করছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি
থেকে সরে গিয়ে তারা ওয়াদা লঙ্ঘন করেছে। এ কারণে জনগণ তাদের ক্ষমা করবে না।
তিনি বলেন, জনগণের
দাবি আদায় করতেই তারা রাজপথে নেমেছেন। গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত
আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দাবি পূরণ করেই তারা ঘরে ফিরবেন।
ডা. শফিকুর রহমান
আরও বলেন, মানুষের ঘরে বিদ্যুৎ ও আলো পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণের অধিকার
প্রতিষ্ঠার লক্ষ্যেও তাদের এ কর্মসূচি। ঐক্যবদ্ধভাবে পরিচালিত এ প্রয়াস সফল হবে
বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক
পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা
মামুনুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ এবং
এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ জোটের অন্যান্য নেতারা।
১১ দলীয় জোটের
লংমার্চকে কেন্দ্র করে শিমরাইল এলাকায় জোটের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক
উপস্থিতি দেখা যায়।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন