শুক্রবার (৪
সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার পৌষার পুকুরপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানের
মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন রবিন,
ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর
ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাইনুদ্দিন, পৌষার পুকুরপাড় পঞ্চায়েত ও মসজিদ কমিটির
সভাপতি মো. মুসলিমউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবদুল বারী।
অনুষ্ঠানে বক্তারা
বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার
প্রতি তাদের আগ্রহ বাড়ানো জরুরি। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তাদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে
উৎসাহিত করে।
তারা আরও বলেন,
একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়া সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। ‘অনিবার্ণ
ক্রীড়া সংঘ’ স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও
জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
অনুষ্ঠানের
শেষপর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে
নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন