নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেট সংলগ্ন এলাকা থেকে গুলিবিদ্ধ
অবস্থায় শুভ দাস নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে হকার্স মার্কেট
সংলগ্ন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে মরদেহটি পড়ে
থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ
উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে নিহতের পরিচয়
শনাক্ত করা হয়। শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র
দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল
হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে।
নারায়ণগঞ্জ
সদর থানা পুলিশ জানিয়েছে,
কী কারণে শুভ দাসকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত,
তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও
গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো
তথ্য পাওয়া যায়নি।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন